ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যুক্তরাজ্য থেকে ফেরা ৪৩ জন যাত্রীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে

ads

গত ২৪ ঘণ্টায় পৃথক ফ্লাইটে দেশে ফিরেছেন আরও পাঁচ হাজার ৬৩৫ জন যাত্রী। এরমধ্যে সাতটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ফেরা ৪৩ জন যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।


বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে শুক্রবার (৫ মার্চ) সকাল ৮টা পর্যন্ত পৃথক ফ্লাইটে দেশে ফেরেন এসব প্রবাসী। এ নিয়ে বছরের প্রথম দিন থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক (আবাসিক হোটেলে) কোয়ারেন্টিনে পাঠানো হলো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, বিদেশ থেকে আগত যাত্রীদের কোয়ারেন্টিনের ক্ষেত্রে নতুন নির্দেশনা রয়েছে। প্রবাসী কোনো যাত্রী যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত কোনো করোনার দুই ডোজ টিকা নেন এবং টিকা নেওয়ার দুই সপ্তাহ পর দেশে ফেরেন তাহলে তার কোয়ারেন্টিন প্রয়োজন হবে না। এমনকি তাকে সংশ্লিষ্ট দেশ থেকে নেগেটিভ সনদও আনার প্রয়োজন হবে না।

ads
ads
ads

Our Facebook Page